মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা জানলেন মোস্তাক আহমেদ বিল্টু
মহান মে দিবস উপলক্ষে আড়ানী পৌরসভা সহ সকল শ্রমজীবী মেহনতি ভাইবোনদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু।
এক বার্তায় তিনি বলেন, “মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক।
এই দিনে আমি সকল শ্রমিক ভাইবোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শ্রমজীবী মানুষের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।”
মোস্তাক আহমেদ বিল্টু মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে সকলকে শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।