শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমরাজশাহীপ্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সূর্যকণা স্কুলে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সূর্যকণা স্কুলে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর সূর্যকণা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দঘন ও আবেগময়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, মহানগর যুবদলের সদস্য মেরাজ এবং ২১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নুরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাহবুব।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এস.এস.সি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান বক্তা সৈকত পারভেজ বলেন, “শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের কর্ণধার। তোমাদের মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমেই গড়ে উঠবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়াটাই প্রকৃত সাফল্য।”

তিনি আরও বলেন, “আজকের এই বিদায় কোনো শেষ নয়, বরং নতুন যাত্রার সূচনা। লক্ষ্য স্থির রেখে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয় এবং তাদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এ আয়োজনটি বিদায়ী শিক্ষার্থীদের জন্য হয়ে থাকবে স্মরণীয় এক মুহূর্ত।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার