শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমরাজশাহীতানোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে মুখর রাজপথ

তানোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে মুখর রাজপথ

favicon
সোহানুল হক পারভেজ:

আকাশে-বাতাসে নতুন বছরের আনন্দবার্তা। জরাজীর্ণ সব মুছে দিয়ে নতুনের আহ্বানে রাজশাহী তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ ১লা বৈশাখ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। ​সকাল সাড়ে ৮ টায়  উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক নাঈমা খান -এর নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়।ঢাক-ঢোলের শব্দ আর বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ছোট-বড় সব বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। শোভাযাত্রাটি তানোর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন।উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান  তার বক্তব্যে বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যের জয়গান গেয়েছি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

“অ নুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ এবং রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। ​পুলিশ প্রশাসন ও  আনসার বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুরো উৎসবটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, বাঙালির প্রাণের এই উৎসব কোনো ভেদাভেদ মানে না। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে এই আনন্দঘন আয়োজনের। এর আগে সোভাযাত্রা শেষে বাঙালির ঐতিহ্য পানতাও ইলিশের পরিবর্তে রুই মাছ ও আলু ভর্ত্তার আয়োজন করেন।অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থানে দিবসটি সুশৃঙ্খল ভাবে আনন্দ ঘন পরিবেশে পালিত হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৫ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার