ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।
গণমাধ্যমকে আনিস আলমগীর জানান, ‘তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানায়নি।’
এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং কিছু বিষয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে।
তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী তথ্য ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
ডিবি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে নানা আলোচনা চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে তা জানা যাবে।