শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীলুঙ্গী ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

লুঙ্গী ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

favicon
বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলায় লুঙ্গী ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে দুলাল (২৫) নামে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর সাঁওতালপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল বাড়ির অদূরে লাউপাড়া-শেখপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার জানায়, দুলাল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রায় ১১ বছর ধরে তার চিকিৎসা চললেও অবস্থার তেমন উন্নতি হয়নি। পরিবারটির দাবি, শারীরিক অসুস্থতা ও মানসিক কষ্ট থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। এদিকে এলাকাবাসীর ভাষ্যমতে, প্রায় এক সপ্তাহ আগে দুলালের স্ত্রী সাগরি পরকীয়ার অভিযোগে স্থানীয়দের হাতে ধরা পড়েন। এ ঘটনায় গ্রাম্য সালিশ বসে এবং সেখানে তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি গ্রাম ত্যাগ করেননি। এ নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে জানা যায়। দুলাল ও সাগরির সংসারে দুইটি সন্তান রয়েছে। স্থানীয়দের ধারণা, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া ও পারিবারিক অশান্তির কারণেও দুলাল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৪ এপ্রিল ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার