সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীরাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয়। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৪ জন। আর ছাড়পাত্র পেয়েছে ৩ জন। সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রোগী আছেন ১৪৯ জন। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে, শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তারা হামের উপসর্গে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, হামের রোগীদের সুচিকিৎসা ও আইসিইউ বেড বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধ পরিকর। এ ব্যাপারে সিটি কর্পোরেশনও নানা ভাবে সহযোগিতা করছে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে নিয়মিত টিকা কার্য্যক্রম চলছে। বর্তমানে তাদের কাছে হামের ৮ হাজার টিকা মজুদ রয়েছে। রোববার থেকে ৬৪টি স্থানে টিকা দেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৪ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার