নওগাঁ-নিয়ামতপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব নিয়ামতপুর উপজেলা শাখার সাংবাদিকদের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় থানা মিলনায়তনে এই আয়োজন করা হয়।শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম। সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ এম এ মান্নান।
সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ হাসান। সহ বাংলাদেশ প্রেস ক্লাব নিয়ামতপুর উপজেলা শাখার সদস্যগণ প্রমুখ।এ সময় নবাগত ওসি মাহবুব রহমান বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের সবধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি আরো বলেন সাংবাদিক আমাদের বন্ধু তাদের সহযোগিতা একান্ত কামনা করছি।