শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমরাজশাহীবরেন্দ্র অঞ্চলে পানি সংকট নিরসনে মতবিনিময়

বরেন্দ্র অঞ্চলে পানি সংকট নিরসনে মতবিনিময়

favicon
গোদাগাড়ী প্রতিনিধি :

বরেন্দ্র অঞ্চলের পানি সংকট নিরসন, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি বৈষম্য দূরীকরণে সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে বিএমডিএর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জার্মানভিত্তিক সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড-এর সহায়তায় পরিচালিত “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সঞ্চালনা করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো. আবদুস সালাম, নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা মো. সারওয়ার-ই-কামাল স্বপন এবং বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাশেম। মতবিনিময় সভার কি-নোট উপস্থাপন শেষে বরেন্দ্র অঞ্চলের পানি সংকট আলোকে উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধি, রক্ষাগোলা নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষকগণের পক্ষে মুক্ত আলোচনায় ঈশ্বরীপুর ডিপ টিউবওয়েলের সভ-সভাপতি মোঃ আতাউর রহমান, ডিপ অপারেটর মনিল মারান্ড, সৈইবুর রহমান, নৃতাত্ত্বিক কৃষক বাপ্পী মার্ডী, পার্বতী সরেন, রঞ্জিত রায়, সাংবাদিক প্রতিনিধি আব্দুল বাতেন, মৌদুদ রানা ও নৃতাত্ত্বিক নারী নেত্রী বিউটি তির্কী মতামত প্রদান করেন। মুক্ত আলোচনা শেষে বিএমডিএ প্রতিনিধি আব্দুল লতিফ সরকার ও মো: নাইমুল হাসান বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, পানি সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএ’র নির্বাহী পরিচালক বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্টদের অভিযোগ নির্ধারিত প্রক্রিয়ায় উপস্থাপনের আহ্বান জানান এবং পর্যায়ভিত্তিক (জোনভিত্তিক) মতবিনিময় আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সিসিবিভিও’র কর্মসূচি কর্মকর্তা রুমা লাভলী মূর্মূ, সমাজ সংগঠক ইমরুল সাদাতসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০১ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার