রাজশাহীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রক্ষা সংগ্রাম পরিষদের মানববন্ধন : হরতালের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও মাদক ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন কর্মসুচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার রাজশাহী প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদক নির্মূলের প্রশাসন ব্যর্থ হলে প্রশাসনের বিরুদ্ধে হরতালসহ আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে। [...]



